সূত্র: এআইজিএম/এলান/এপ্রিল/২০২৬-২০
| তারিখ: |
১১ মুহাররম, ১৪৪৮ হি. |
| ২৭ জুন ২০২৬ ঈ. |
২য় ত্রৈমাসিক (জুন’২০২৬) আন্তঃগ্রুপ ক্বেরাত প্রতিযোগিতা-২০২৬
শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন, আর্ন্তজাতিক মানের তিলাওয়াত আয়ত্ত্ব করা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের নিমিত্ত হিফজুল কুরআন ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে
২য় ত্রৈমাসিক (জুন’২০২৬) আন্তঃগ্রুপ ক্বেরাত প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে।
স্থান : হিফজুল কুরআন বিভাগ
তারিখ : ১৬/০৭/২০২৬ (বৃহস্পতিবার)
সময় : বিকাল ৫:৩০
সম্মানিত বিচারকমন্ডলী : ক) হযরত মাওলানা সাঈদুর রহমান (দা.বা.), প্রধান উপদেষ্টা, আল ঈমান গর্লস মাদরাসা
খ) মুফতি মাহবুবুর রহমান (দা.বা.), মুহতামিম, মাদরাসাতুল আহবাব, ঢাকা
গ) মুফতি উবায়দুল্লাহ সায়েম (দা.বা.),মুহতামিম, আল-ঈমান গার্লস মাদরাসা
এবিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা নিম্নে উপস্থাপন করা হলো:
ক) প্রতিযোগিতায় হিফজ ও নাজেরা বিভাগের সকল শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক
খ) হিফজ বিভাগের শিক্ষার্থীদের মেধার ভারসাম্য রক্ষার্থে ২টি গ্রুপে বিভক্ত করা হবে
গ) নাজেরা বিভাগ পৃথক ১টি গ্রুপ হবে
ঘ) হিফজ বিভাগের জন্য পবিত্র কুরআনের ২৫, ২৬, ২৭ পারার মধ্যে প্রতিযোগিতা হবে। তবে যেসকল
শিক্ষার্থীর উল্লিখিত পারাসমূহ মুখস্ত হয়নাই তাদের ক্ষেত্রে মুহতামিম মহোদয় কর্তৃক পূর্ব নির্ধারিত
পারা হতে তিলাওয়াত করতে হবে
ঙ) নাজেরা বিভাগে সুরা ইয়াসিন/মূলক/উস্তাদ কর্তৃক নির্ধারিত যে কোনো সূরা মুখস্থ তিলাওয়াত করতে হবে
চ) প্রতিটি গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে
উক্ত ক্বেরাত প্রতিযোগিতায় উপস্থিত থেকে কোমলমিতি শিক্ষার্থীদের পবিত্র কুরআন তিলাওয়াত উপভোগ করার জন্য নাজেরা ও হিফজ বিভাগের অভিভাবকগণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বরকতময় এই প্রতিযোগিতায় আপনাদের আন্তরিক সহযোগিতা ও দুআ একান্তকাম্য।
আরজগুজার

(মুফতি উবাইদুল্লাহ সায়েম)
মুহতামিম