(আরবি ও জেনারেল কারিকুলাম সমন্বয়ে আধুনিক মাদরাসা)
Administration & Management

জনাব মো: মজিবুল ইসলাম

Md. Mozibul Islam

আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং ইসলামী নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠাতা ও পরিচালক

পরিচিতি ও প্রারম্ভিক জীবন

মোঃ মজিবুল ইসলাম পাবনা জেলার সুজানগর উপজেলার এক স্বনামধন্য মুসলিম পরিবারে ১ জানুয়ারী ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিজ্ঞ প্রশাসনিক পেশাজীবী, শিক্ষানুরাগী সংগঠক এবং শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন বিশেষজ্ঞ। আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি, প্রশাসনিক দক্ষতা ও দ্বীনি মূল্যবোধের সমন্বয়ে টেকসই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা কাঠামো উন্নয়ন, কারিকুলাম পরিকল্পনা ও প্রণয়ন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নে তাঁর বাস্তব অভিজ্ঞতা বিশেষভাবে প্রশংসনীয়।

Academic Background (শিক্ষাগত যোগ্যতা)

তিনি বিএসসি (সম্মান), এমএসসি-১ম শ্রেণি (সম্মিলিত মেধাতালিকায় স্থানসহ) সফলতার সাথে সম্পন্ন করেন। বর্তমানে তিনি দ্বীনি শিক্ষার উচ্চতর ধাপ দাওরায়ে হাদিস (দীর্ঘ মেয়াদী কোর্স) অধ্যয়নরত, যা তাঁর জেনারেল ও দ্বীনি শিক্ষার সমন্বিত দৃষ্টিভঙ্গির উজ্জ্বল প্রতিফলন।

Professional Training & Expertise (পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা)

  • Government Primary Training Institute (PTI): এক বছর মেয়াদী আবাসিক Teachers’ Training সম্পন্ন করেন।
  • BCC, bdjobs Training Institute, Agriculture University, Mymensingh: Advance training on Computer, IT, ERP & Digital Management Systems বিষয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদী সার্টিফিকেট অর্জন করেন।
  • NAPD, Ministry of Planning: Diploma in Project Planning Development & Management সম্পন্ন করেন। এছাড়াও Strategic Planning on Project Management & Implementation বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
  • The Institute of Internal Auditors Bangladesh: Essentials for Internal Audit Activity & Compliance প্রশিক্ষণ সম্পন্ন করেন।
  • CEGIS: Basic Remote Sensing Weather and Agronomy বিষয়ে বিশেষ প্রশিক্ষণ লাভ করেন।
  • CPTU, IMED, Ministry of Planning এবং World Bank Bangladesh: National & International Procurement System বিষয়ে বিশেষ সার্টিফিকেট অর্জন করেন।
  • Goethe University Frankfurt Germany: Supervision & Regulation Studies-এ অধ্যয়ন করেন।
  • এছাড়াও তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিক Professional Certification অর্জন করেছেন।

Institutional Development & Contributions (প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও অবদান)

দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তিনি নাদওয়াতুল কুরআন মাদরাসা, বনশ্রী, রামপুরা, ঢাকা-এর অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দীর্ঘ প্রায় চার বছর প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলস পরিশ্রম করেন। এসময়ে তিনি প্রতিষ্ঠানটির Documentation, Administrative Management System Development, Academic Curriculum Development, Books selection & Handbook Development, Accounts & Management System, Auditing & Regulatory Compliance, Constitution formulation and implementation সহ শিক্ষক ও কর্মীদের পেশাগত প্রশিক্ষণ প্রদানে অগ্রণী ভূমিকা পালন করেন।

শেখ আব্দুস শুকুর দারুত তাকওয়া মাদরাসা (সুজানগর, পাবনা)-এর ক্ষেত্রেও তিনি একই ভূমিকা পালন করেন। এছাড়া তিনি মাদরাসাতুল আহবাব ঢাকা এবং আল-ঈমান গার্লস মাদরাসা (বনশ্রী, ঢাকা)-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে প্রতিষ্ঠান দুটির সার্বিক উন্নয়নে নিরলস কাজ করছেন।

Professional Career (কর্মজীবন)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Social & Educational Engagement (সামাজিক ও শিক্ষামূলক সম্পৃক্ততা)

আল-ঈমান গার্লস মাদরাসা (বনশ্রী, ঢাকা)-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক; শেখ আব্দুস শুকুর দারুত তাকওয়া মাদরাসা (সুজানগর, পাবনা)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক; মাদরাসাতুল আহবাব (বনশ্রী, ঢাকা)-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক; নাদওয়াতুল কুরআন মাদরাসা (বনশ্রী, ঢাকা)-এর অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ও পরিচালক (সাবেক)। এছাড়াও বিভিন্ন শিক্ষা ও দ্বীনি প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সহযোগী হিসেবে শিক্ষা উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে তিনি সার্বক্ষণিকভাবে সক্রিয় রয়েছেন।

Follow us on Facebook Chat on WhatsApp