(আরবি ও জেনারেল কারিকুলাম সমন্বয়ে আধুনিক মাদরাসা)

Admission

ভর্তি সংক্রান্ত তথ্য

ভর্তির সময়, প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যায়ন ও ক্লাস শুরুর তথ্য এক নজরে।
চাইলে অনলাইন বা অফলাইন ফর্ম দিয়েও আবেদন করতে পারবেন।

ভর্তি সংক্রান্ত তথ্যাদি

  1. ক) ভর্তির শ্রেণি: সকল শ্রেণিতে ভর্তি চলছে। শিক্ষার্থীর মেধা অনুযায়ী যোগ্য শ্রেণিতে ভর্তি করা হবে।
  2. খ) ভর্তির সময়: ০১ নভেম্বর হতে ১৫ জানুয়ারী পর্যন্ত।
  3. গ) ভর্তি মূল্যায়ন: নির্ধারিত শ্রেণিতে ভর্তির পূর্বে শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা যাচাইয়ের জন্য নির্ধারিত মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে। মূল্যায়নে উত্তীর্ণ হলে প্রাথমিকভাবে ভর্তির জন্য বিবেচিত হবে।
  4. ঘ) প্রয়োজনীয় দলিলাদি: মাদরাসা কার্যালয় হতে নির্ধারিত মূল্যে ভর্তি ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি পূরণপূর্বক মাদরাসা কার্যালয়ে জমা প্রদান করতে হবে অথবা Online Admission এ পূরণকৃত ভর্তি ফরম Download করে মাদরাসা কার্যালয়ে নির্ধারিত মূল্যসহ জমা প্রদান করতে হবে।

ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে

  1. 1শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি
  2. 2শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ১ কপি
  3. 3শিক্ষার্থীর অভিভাবকের (পিতা ও মাতা) জাতীয় পরিচয় পত্র ১ কপি
  4. 4শিক্ষার্থীর অভিভাবকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০২ কপি
  1. 5শিক্ষার্থীকে মাদরাসায় পৌঁছানো ও গ্রহণকারীর (পিতামাতা ব্যতীত যদি থাকে) পাসপোর্ট সাইজের রঙিন ০২ কপি ছবি এবং নাগরিকত্ব সনদের (NID) সত্যায়িত ০১ কপি
  2. 6পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র/মার্কশীট/প্রশংসা পত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  3. 7এতিম কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর ক্ষেত্রে— ইউনিয়ন/উপজেলা/কাউন্সিলর/পৌরসভা চেয়ারম্যান/মেয়রের প্রত্যয়ন পত্র

মূল্যায়নের বিষয় ও নম্বর বণ্টন

ক্র. নং শ্রেণি বিষয় ও নম্বর মূল্যায়ন পদ্ধতি
১ প্লে (রওজাতুল আতফাল) ব্যবহারিক জ্ঞান মৌখিক
২ নার্সারি (প্রাক-প্রাথমিক) বাংলা: ১৫, গণিত: ১৫, ইংরেজি: ১৫, আদব ও আখলাক: ১৫ এবং আরবি ৪০ (পূর্ণমান: ১০০) মৌখিক ও লিখিত
৩ নূরানি (১ম শ্রেণি) বাংলা: ১৫, গণিত: ১৫, ইংরেজি: ১৫, আদব ও আখলাক: ১৫ এবং আরবি ৪০ (পূর্ণমান: ১০০) মৌখিক ও লিখিত
৪ নাজেরা (২য় শ্রেণি) ১ম শ্রেণির পাঠ্য বই ও পবিত্র কুরআনুল কারীম হতে মূল্যায়ন প্রশ্ন করা হবে। বাংলা: ২৫, গণিত: ২৫, ইংরেজি: ২৫, আদব ও আখলাক: ২৫ এবং আরবি ১০০ (পূর্ণমান: ২০০) মৌখিক ও লিখিত
৫ হিফজুল কুরআন ১ম বর্ষ (৩য় শ্রেণি) ২য় শ্রেণির পাঠ্য বই ও পবিত্র কুরআনুল কারীম হতে মূল্যায়ন প্রশ্ন করা হবে। বাংলা: ২৫, গণিত: ২৫, ইংরেজি: ২৫, আদব ও আখলাক: ২৫ এবং আরবি ১০০ (পূর্ণমান: ২০০) মৌখিক ও লিখিত
৬ হিফজুল কুরআন ২য় বর্ষ (৪র্থ শ্রেণি) ৩য় শ্রেণির পাঠ্য বই ও পবিত্র কুরআনুল কারীম হতে মূল্যায়ন প্রশ্ন করা হবে। বাংলা: ২৫, গণিত: ২৫, ইংরেজি: ২৫, আদব ও আখলাক: ২৫ এবং আরবি ১০০ (পূর্ণমান: ২০০) মৌখিক ও লিখিত
৭ হিফজুল কুরআন ৩য় বর্ষ (৫ম শ্রেণি) ৪র্থ শ্রেণির পাঠ্য বই ও পবিত্র কুরআনুল কারীম হতে মূল্যায়ন প্রশ্ন করা হবে। বাংলা: ২৫, গণিত: ২৫, ইংরেজি: ২৫, আদব ও আখলাক: ২৫ এবং আরবি ১০০ (পূর্ণমান: ২০০) মৌখিক ও লিখিত
৮ কিতাব বিভাগ ১ম জামাত (৬ষ্ঠ শ্রেণি) ৫ম শ্রেণির পাঠ্য বই ও পবিত্র কুরআনুল কারীম হতে মূল্যায়ন প্রশ্ন করা হবে। বাংলা: ২৫, গণিত: ২৫, ইংরেজি: ২৫, আদব ও আখলাক: ২৫ এবং আরবি ১০০ (পূর্ণমান: ২০০) মৌখিক ও লিখিত

ভর্তি ফি ও অন্যান্য টিউশন সংক্রান্ত তথ্য

ভর্তি ফি ও মাসিক টিউশন ফি সংক্রান্ত তথ্য: সরাসরি মাদরাসা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

ক্লাস ওরিয়েন্টেশন: ০২/০১/২০২৭ (শনিবার)।

ক্লাস শুরু: ০৪/০১/২০২৭ সোমবার ইনশাআল্লাহ।

[বি:দ্র: প্রত্যেক শ্রেণিতে ২ জন করে প্রকৃত এতিম/অসহায় শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় ভর্তির সুযোগ পাবে।]
Follow us on Facebook Chat on WhatsApp