শিশু মডারেটর অডিশন গাইডলাইন

26-08-2026

সম্মানিত অভিভাবক,

আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে নেতৃত্ব দেবার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ৩জন প্রতিভাবান শিক্ষার্থীকে মডারেটর হিসেবে নির্বাচন করা হবে। এলক্ষ্যে ০৮/০৮/২০২৬ তারিখে একটি বিজ্ঞাপন দেয়া হয়েছিল। ২য় সাময়িক মূল্যায়ন পরবর্তী ছুটির মধ্যে শিশুদের মডারেটর অডিশনে অংশগ্রহণের জন্য বাসায় প্রস্তুত করার সহায়ক হিসেবে গাইড লাইন প্রকাশ করা হলো। অডিশনের তারিখ খুব শীঘ্রই প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

 আপনাদের কাছে বিনীত অনুরোধ লেখা পড়ার পাশাপাশি আপনার সন্তানকে আত্মবিশ্বাসী, বুদ্ধিমত্তা, আদব-আখলাকে উন্নত, উপস্থাপনায় দক্ষ, নেতৃত্বদানে পারদর্শি এবং দেশপ্রেমিক মুসলিম হিসেবে গড়ে তুলতে আমাদের সকল প্রচেষ্টাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।

 

আরজগুজার

মুফতি উবায়দুল্লাহ সায়েম

মুহতামিম


Attachment

PDF
A

তুমিও হতে পার মডারেটর_গাইডলাইন.pdf

Notice board attachment

Follow us on Facebook Chat on WhatsApp