সূত্র: এআইজিএম/বিজ্ঞপ্তি/জুন/২০২৬-১৯
| তারিখ: |
২৭ যিলহাজ্জ ১৪৪৭ হি. |
| ১৪ জুন ২০২৬ ঈ. |
বিশেষ বিজ্ঞপ্তি
আলহামদুলিল্লাহ
, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়ায় আল-ঈমান গার্লস মাদরাসার শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন
, শিক্ষার্থীদের শিক্ষা-উপকরণ
, বিদ্যুৎ
, ইন্টারনেট
, পরিচ্ছন্নতা, মাদরাসা ভবন ভাড়া ও অন্যান্য যাবতীয় ব্যয় মূলত শিক্ষার্থীদের মাসিক বেতন এবং কর্তৃপক্ষের ভর্তুকির উপর নির্ভরশীল।
মাদরাসার অর্থনৈতিক নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য টিউশন ফি-সহ যাবতীয় লেনদেনের বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ক) প্রতিমাসের ৬, ৭, ৮, ৯, ১০ এবং ১১ তারিখ সকাল ৭:০০ টা হতে রাত ৮:৩০ পর্যন্ত টিউশন ফিসহ
যাবতীয় পাওনা পরিশোধ করা যাবে
খ) প্রতিমাসের ১১ তারিখের পর ৩০০/- টাকা বিলম্ব ফিসহ টিউশন ফি পরিশোধ করা যাবে
গ) স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী এবং টিউশন ফি সংক্রান্ত সুবিধাভোগী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিলম্ব ফি ৫০০/-
টাকা আরোপিত হবে
ঘ) সকল প্রকার লেনদেন মুহতামিম মহোদয়ের কার্যালয়ে (নিচতলায়) করতে হবে
ঙ) একাডেমিক ফ্লোরে শিক্ষিকাদের অফিসে সকলপ্রকার লেনদেন বন্ধ করা হলো
চ) পরপর ৩ (তিন) মাস টিউশন ফি বকেয়া থাকলে ভর্তি বাতিল করা হবে
উল্লিখিত নির্দেশনাবলী ০১/০৭/২০২৬ হতে কার্যকর হবে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
আপনাদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা মাদরাসার শিক্ষা কার্যক্রমকে আরও সুন্দর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
, ইনশাআল্লাহ। আল্লাহ সকলের পরিবার ও সন্তানদের দ্বীনি ও দুনিয়াবি কল্যাণ দান করুন। আমীন।
নির্দেশক্রমে,
(মুফতি উবাইদুল্লাহ সায়েম)
মুহতামিম