আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সম্মানিত অভিভাবক
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, গত বছরের ন্যয় এবছরেও Al-Imaan Excellence Awards 2026 এর “গাইড লাইন” শিক্ষার্থীদের নিকট সরবরাহ করা হয়েছে। এবিষয়ে মাদরাসা হতে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে যা অব্যাহত থাকবে।
সচেতন অভিভাবক হিসেবে উক্ত “গাইড লাইন” সম্পর্কে সম্যক ধারণা নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। কোমলমতি শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তকাম্য।
আরজগুজার
(মুফতি উবায়দুল্লাহ সায়েম)
মুহতামিম