সূত্র: এআইজিএম/এলান/এপ্রিল/২০২৬-২১
| তারিখ: |
১১ মুহাররম, ১৪৪৮ হি. |
| ২৭ জুন ২০২৬ ঈ. |
হাজিরা সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১/০৭/২০২৬ হতে শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা গণনা করা হবে। এবিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা নিম্নে উপস্থাপন করা হলো:
ক) মাদরাসা প্রবেশ ও প্রস্থান উভয় ক্ষেত্রেই র্কাড পাঞ্চ করতে হবে
খ) রওজাতুল আতফাল (শিশু শ্রেণি):
প্রবেশ: সকাল ৮:০৫ এর মধ্যে কার্ড পাঞ্চ করতে হবে। সকাল ৮:০৫ এরপর সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
প্রস্থান: পূর্বাহ্ন ১১:৫০ এর পূর্বে কার্ড পাঞ্চ করলে সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
গ) নূরানি (১ম শ্রেণি)
প্রবেশ: সকাল ৮:০৫ এর মধ্যে কার্ড পাঞ্চ করতে হবে। সকাল ৮:০৫ এরপর সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
প্রস্থান: দুপুর ২:০০ এর পূর্বে কার্ড পাঞ্চ করলে সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
ঘ) নাজেরা বিভাগ ও হিফজুল কুরআন বিভাগ (২য়-৪র্থ শ্রেণি):
১) প্রবেশ: সকাল ৬:৪০ এর মধ্যে কার্ড পাঞ্চ করতে হবে। সকাল ৬:৪০ এরপর সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
প্রস্থান: পূর্বাহ্ন ১১:৪৫ এর পূর্বে কার্ড পাঞ্চ করলে সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
২) প্রবেশ: দুপুর ২:৪০ এর মধ্যে কার্ড পাঞ্চ করতে হবে। দুপুর ২:৪০ এরপর সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
প্রস্থান: বিকাল ৫:৩০ এর পূর্বে কার্ড পাঞ্চ করলে সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
৩) প্রবেশ: সন্ধ্যা ৬:৪০ এর মধ্যে কার্ড পাঞ্চ করতে হবে। সন্ধ্যা ৬:৪০ এরপর সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
প্রস্থান: রাত ৮:৪৫ এর পূর্বে কার্ড পাঞ্চ করলে সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
ঙ) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
উল্লেখ্য, হিফজুল কুরআন ও নাজেরা বিভাগের শিক্ষার্থীরা দিনে যেকোনো ২(দুই) বার অনুপস্থিত থাকলে ঐদিন সয়ংক্রিয়ভাবে অনুপস্থিতি কাউন্ট হবে।
২য় সাময়িক মূল্যায়ন’২০২৬ হতে সকল বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতির জন্য ১০০ নাম্বার নির্ধারিত থাকবে। হিফজুল কুরআন ও নাজেরা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিতিতে ৭০% এবং রওজাতুল আতফাল (শিশু শ্রেণি) ও নূরানি (১ম শ্রেণি) বিভাগের শিক্ষার্থীরা ৯০% এর কম নাম্বার পেলে মূল্যায়নে সার্বিক ফলাফল অকৃতকার্য বিবেচিত হবে।
এবিষয়ে সম্মানিত অভিভাবকগণের সচেতনতা এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আরজগুজার
(মুফতি উবাইদুল্লাহ সায়েম)
মুহতামিম