Admission
ভর্তি সংক্রান্ত তথ্য
ভর্তির সময়, প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যায়ন ও ক্লাস শুরুর তথ্য এক নজরে।
চাইলে অনলাইন বা অফলাইন ফর্ম দিয়েও আবেদন করতে পারবেন।
ভর্তি সংক্রান্ত তথ্যাদি
- ক) ভর্তির শ্রেণি: সকল শ্রেণিতে ভর্তি চলছে। শিক্ষার্থীর মেধা অনুযায়ী যোগ্য শ্রেণিতে ভর্তি করা হবে।
- খ) ভর্তির সময়: ০১ নভেম্বর হতে ১৫ জানুয়ারী পর্যন্ত।
- গ) ভর্তি মূল্যায়ন: নির্ধারিত শ্রেণিতে ভর্তির পূর্বে শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা যাচাইয়ের জন্য নির্ধারিত মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে। মূল্যায়নে উত্তীর্ণ হলে প্রাথমিকভাবে ভর্তির জন্য বিবেচিত হবে।
- ঘ) প্রয়োজনীয় দলিলাদি: মাদরাসা কার্যালয় হতে নির্ধারিত মূল্যে ভর্তি ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি পূরণপূর্বক মাদরাসা কার্যালয়ে জমা প্রদান করতে হবে অথবা Online Admission এ পূরণকৃত ভর্তি ফরম Download করে মাদরাসা কার্যালয়ে নির্ধারিত মূল্যসহ জমা প্রদান করতে হবে।
ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে
- 1শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি
- 2শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ১ কপি
- 3শিক্ষার্থীর অভিভাবকের (পিতা ও মাতা) জাতীয় পরিচয় পত্র ১ কপি
- 4শিক্ষার্থীর অভিভাবকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০২ কপি
- 5শিক্ষার্থীকে মাদরাসায় পৌঁছানো ও গ্রহণকারীর (পিতামাতা ব্যতীত যদি থাকে) পাসপোর্ট সাইজের রঙিন ০২ কপি ছবি এবং নাগরিকত্ব সনদের (NID) সত্যায়িত ০১ কপি
- 6পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র/মার্কশীট/প্রশংসা পত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
- 7এতিম কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর ক্ষেত্রে— ইউনিয়ন/উপজেলা/কাউন্সিলর/পৌরসভা চেয়ারম্যান/মেয়রের প্রত্যয়ন পত্র
মূল্যায়নের বিষয় ও নম্বর বণ্টন
| ক্র. নং | শ্রেণি | বিষয় ও নম্বর | মূল্যায়ন পদ্ধতি |
|---|---|---|---|
| ১ | নার্সারি (প্রাক-প্রাথমিক) | বাংলা: ১৫, গণিত: ১৫, ইংরেজি: ১৫, আদব ও আখলাক: ১৫ এবং আরবি ৪০ (পূর্ণমান: ১০০) | মৌখিক ও লিখিত |
ভর্তি ফি ও অন্যান্য টিউশন সংক্রান্ত তথ্য
ভর্তি ফি ও মাসিক টিউশন ফি সংক্রান্ত তথ্য: সরাসরি মাদরাসা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
ক্লাস ওরিয়েন্টেশন: ০২/০১/২০২৭ (শনিবার)।
ক্লাস শুরু: ০৪/০১/২০২৭ সোমবার ইনশাআল্লাহ।
[বি:দ্র: প্রত্যেক শ্রেণিতে ২ জন করে প্রকৃত এতিম/অসহায় শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় ভর্তির সুযোগ পাবে।]