সূত্র: এআইজিএম/এলান/জুন/২০২৬-১৮
| তারিখ: |
২৬ জিলহজ্জ ১৪৪৭ হি. |
| ১১ জুন ২০২৬ ঈ. |
নিয়োগ বিজ্ঞপ্তি
কুরআন-সুন্নাহর বরকতময় ইলম অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় জাগতিক জ্ঞান অর্জনের জন্য দ্বীনি ও জেনারেল কারিকুলামের সমন্বয়ে আধুনিক সকল সুবিধায় প্রতিষ্ঠিত বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান “আল-ঈমান গার্লস মাদরাসা”তে নিম্নলিখিত পদে শিক্ষিকা/উস্তাযা নিয়োগ দেয়া হবে।
| ক্র.নং. |
পদের নাম ও সংখ্যা |
যোগ্যতা |
সুবিধাসমূহ: |
| ০১ |
সিনিয়র উস্তাযা (হাফেজা):
০২ জন, হিফজুল কুরআন বিভাগ
(আবাসিক/আনাবাসিক)
|
- পূর্ণাঙ্গ হাফেজা
- সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
- হুফফাজ বা যেকোনো প্রসিদ্ধ সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত
- শালীন ও ভদ্র আচার-আচরণ, সততা, আন্তরিকতা ও দায়িত্ববোধ
- মিশুক ও শুদ্ধ ভাষায় কথা বলার যোগ্যতা
- স্মার্ট ফোন ব্যবহার থেকে বিরত থাকা
- একজন হক্কানী আলেম (মুরুব্বি) এর রেফারেন্স থাকতে হবে
|
- মাসিক সম্মানী ২০,০০০/- (প্লাস)
(শর্ত প্রযোজ্য)
- মূল বেতনের সমপরিমাণ দুটি পূর্ণাঙ্গ বোনাস
- বাৎসরিক ইনক্রিমেন্ট
- প্রভিডেন্ট ফান্ড
- পর্যাপ্ত ছুটিসহ আধুনিক সকল সুবিধা
- শীতাতপ নিয়ন্ত্রিত আবাসন ও শ্রেণিকক্ষ
- পৃথক খাট ও ওয়ারড্রব
|
| ০২ |
সহকারী শিক্ষিকা: ০১ জন, জেনারেল বিভাগ
(অনাবাসিক)
|
- যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক পাশ
- শিশুদের শিক্ষাদানে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
- শালীন ও ভদ্র আচার-আচরণ, সততা, আন্তরিকতা ও দায়িত্ববোধ
- মিশুক ও শুদ্ধ ভাষায় কথা বলার যোগ্যতা
|
- আলোচনা সাপেক্ষে সম্মানজনক সম্মানী
- মূল বেতনের সমপরিমাণ দুটি পূর্ণাঙ্গ বোনাস
- বাৎসরিক ইনক্রিমেন্ট
- প্রভিডেন্ট ফান্ড
- পর্যাপ্ত ছুটিসহ আধুনিক সকল সুবিধা
- শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ
|
শুধুমাত্র আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের কপি, প্রশিক্ষণের সনদের কপিসহ জীবনবৃত্তান্ত (CV) নিম্নবর্ণিত ঠিকানায় জমা দেবার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সময় : প্রতিদিন সকাল ৬:৩০ টা হতে ৯:০০ পর্যন্ত এবং সন্ধ্যা ৭:০০ হতে রাত ৯:৩০ পর্যন্ত
যোগাযোগের শেষ সময় : ২৮/৬/২০২৬ ঈসায়ী
নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় : ৩০/০৬/২০২৬ ঈ. সকাল ০৮:০০টা
যোগাযোগ : বাড়ি - ২৩, রোড - ০৪, ব্লক - সি, বনশ্রী, রামপুরা, ঢাকা, 01329 667586, 01927 598697,
www.aigmedu.com
মুহতামিম
আল-ঈমান গার্লস মাদরাসা