সন্তান খোদা প্রদত্ত এক মহান নিয়ামত, মূল্যবান আমানত এবং কঠিন পরীক্ষার বিষয়। এই নিয়ামতের শুকরিয়া আদায়, আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা পিতা-মাতার প্রধান দায়িত্ব।
বিভাগের সংক্ষিপ্ত তথ্য
Hifzul Quran · ৩য়–৫ম শ্রেণিসম্ভাব্য মেয়াদ
৩ বছর
আসন সংখ্যা
১২ জন প্রতি শাখায়
শিক্ষার্থীর বয়স
৮ বছর–১০ বছর
ADMISSION
ভর্তি-সংক্রান্ত তথ্যাদি
ভর্তির সময়, মূল্যায়ন এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নির্দেশনা।
-
01
ভর্তির সময়
১ নভেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং ১৫ শাবান হতে ১০ শাওয়াল পর্যন্ত।
-
02
ভর্তি মূল্যায়ন
নির্ধারিত শ্রেণিতে ভর্তির পূর্বে শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা যাচাইয়ের জন্য একটি মূল্যায়ন পরীক্ষা নেয়া হবে। এতে উত্তীর্ণ হলে ভর্তির জন্য বিবেচিত হবে।
-
03
প্রয়োজনীয় কাগজপত্র
- শিক্ষার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ও ২ কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।
- শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি।
- শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি।
- শিক্ষার্থীকে মাদরাসায় পৌঁছানো ও গ্রহণকারীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি। (প্রযোজ্য ক্ষেত্রে)
- পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাড়পত্র/প্রশংসাপত্রের কপি। (প্রযোজ্য ক্ষেত্রে)
-
04
ভর্তি ও অন্যান্য ফি
ভর্তি ও অন্যান্য ফি সংক্রান্ত তথ্যের জন্য সরাসরি, মেইল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
FOR GUARDIANS
অভিভাবকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ
এই দায়িত্ব পালনের প্রথম ধাপ হলো, সন্তানকে পূর্ণ ঈমানদার ও আল্লাহর ফরমাবরদার বান্দা হিসেবে গড়ে তোলা। শৈশব থেকেই কথা-বার্তায়, আচার-আচরণে ও খেলাচ্ছলে তার কোমল হৃদয়ে তাওহীদ ও রিসালাতের বীজ বপন করে দেওয়ার ব্যাপারে পিতা-মাতাকে সচেষ্ট থাকতে হবে।
সন্তানকে প্রকৃত মু'মিন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সকল প্রচেষ্টা একমাত্র আল্লাহর ইচ্ছাতেই সফল হবে। তাই পিতা-মাতার প্রধান হাতিয়ার হবে আল্লাহর কাছে সন্তানের জন্য দু'আ করা।
ঘর ও পারিবারিক পরিবেশকে সন্তানের তা'লীম ও তারবিয়াতের (শিক্ষা-দীক্ষা) অনুকূল বানানো অত্যন্ত জরুরি।
CURRICULUM