DEPARTMENT INFORMATION

হিফজুল কুরআন ৩য় শ্রেণি–৫ম শ্রেণি

Hifzul Quran বিভাগের সম্ভাব্য মেয়াদ, আসন, বয়সসীমা, ভর্তি প্রক্রিয়া, অভিভাবক নির্দেশনা এবং পাঠ্য বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য।

বিভাগের সংক্ষিপ্ত তথ্য

সম্ভাব্য মেয়াদ

৩ বছর

আসন সংখ্যা

১২ জন প্রতি শাখায়

শিক্ষার্থীর বয়স

৮ বছর–১০ বছর

ADMISSION

ভর্তি-সংক্রান্ত তথ্যাদি

ভর্তির সময়, মূল্যায়ন এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নির্দেশনা।

  1. 01

    ভর্তির সময়

    ১ নভেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং ১৫ শাবান হতে ১০ শাওয়াল পর্যন্ত।

  2. 02

    ভর্তি মূল্যায়ন

    নির্ধারিত শ্রেণিতে ভর্তির পূর্বে শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা যাচাইয়ের জন্য একটি মূল্যায়ন পরীক্ষা নেয়া হবে। এতে উত্তীর্ণ হলে ভর্তির জন্য বিবেচিত হবে।

  3. 03

    প্রয়োজনীয় কাগজপত্র

    • শিক্ষার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ও ২ কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।
    • শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি।
    • শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি।
    • শিক্ষার্থীকে মাদরাসায় পৌঁছানো ও গ্রহণকারীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি। (প্রযোজ্য ক্ষেত্রে)
    • পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাড়পত্র/প্রশংসাপত্রের কপি। (প্রযোজ্য ক্ষেত্রে)
  4. 04

    ভর্তি ও অন্যান্য ফি

    ভর্তি ও অন্যান্য ফি সংক্রান্ত তথ্যের জন্য সরাসরি, মেইল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

FOR GUARDIANS

অভিভাবকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ

01

সন্তান খোদা প্রদত্ত এক মহান নিয়ামত, মূল্যবান আমানত এবং কঠিন পরীক্ষার বিষয়। এই নিয়ামতের শুকরিয়া আদায়, আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা পিতা-মাতার প্রধান দায়িত্ব।

02

এই দায়িত্ব পালনের প্রথম ধাপ হলো, সন্তানকে পূর্ণ ঈমানদার ও আল্লাহর ফরমাবরদার বান্দা হিসেবে গড়ে তোলা। শৈশব থেকেই কথা-বার্তায়, আচার-আচরণে ও খেলাচ্ছলে তার কোমল হৃদয়ে তাওহীদ ও রিসালাতের বীজ বপন করে দেওয়ার ব্যাপারে পিতা-মাতাকে সচেষ্ট থাকতে হবে।

03

সন্তানকে প্রকৃত মু'মিন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সকল প্রচেষ্টা একমাত্র আল্লাহর ইচ্ছাতেই সফল হবে। তাই পিতা-মাতার প্রধান হাতিয়ার হবে আল্লাহর কাছে সন্তানের জন্য দু'আ করা।

04

ঘর ও পারিবারিক পরিবেশকে সন্তানের তা'লীম ও তারবিয়াতের (শিক্ষা-দীক্ষা) অনুকূল বানানো অত্যন্ত জরুরি।

CURRICULUM

পাঠ্য বিষয়সমূহ

১৬টি বিষয়
01 কুরআন কারীম মুখস্থ
02 তাজবিদ
03 ফিকহ
04 মাসাইল ও মাসনুন দোয়া
05 সীরাতে রাসূল (সা.)
06 হাদিস
07 নামাজ শিক্ষা (প্র্যাকটিক্যাল)
08 বাংলা
09 ইংরেজি
10 গণিত
11 বিজ্ঞান
12 ICT
13 ইংরেজি ফাউন্ডেশন কোর্স (অ্যাডভান্স)
14 চিত্রাঙ্কন
15 সহপাঠ কার্যক্রম
16 মশক
Follow us on Facebook Chat on WhatsApp