আজকের শিশুরাই আগামীদিনের কাণ্ডারী। তাদের যথাযথ শিক্ষাদানের মাধ্যমেই গড়ে উঠতে পারে আমাদের আদর্শ প্রজন্ম—আলোকিত আগামী। এই মহান লক্ষ্যকে সামনে রেখেই আল-ঈমান গার্লস মাদরাসার পথচলা শুরু হয়েছে। মূলত আরবি, জেনারেল, এক্সট্রা কারিকুলার এক্টিভিটি, তথ্য, বিজ্ঞান ইত্যাদি আধুনিক বিষয়ের সমন্বয়ে প্রস্তুতকৃত কারিকুলাম অনুযায়ী পরিচালিত একটি বহুমুখী আধুনিক ক্বওমী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠাই আল-ঈমান গার্লস মাদরাসার লক্ষ্য। কুরআন-সুন্নাহর বরকতময় ইলম অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা অর্জন করবে প্রয়োজনীয় জাগতিক জ্ঞানও। এর মাধ্যমে তারা গড়ে উঠবে প্রকৃত খোদাভীরু ও সুন্নাতের অনুসারী, সৎকর্মশীল, আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে।
At a Glance – Al Imaan Girls Madrasah
আরবি ও দ্বীনি শিক্ষা, জেনারেল শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আধুনিক ও ভারসাম্যপূর্ণ কারিকুলাম অনুসরণ করা হয়।
ক্বওমী নেসাবের সাথে আধুনিক বিষয়, শিক্ষাসুবিধা ও আধুনিক শিক্ষাউপকরণের সমন্বয়ে যুগোপযোগী শিক্ষাদান ব্যবস্থা।
কুরআন তিলাওয়াত ও তাজবিদ, হিফজ ও নাজেরা, আকীদা, ফিকহ ও ইসলামী আদর্শ শিক্ষার বিশেষ ব্যবস্থা।
বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ।
শিক্ষার্থীদের জন্য জেনারেল শিক্ষার ধারায় PSC, JSC ও SSC পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।
অভিজ্ঞ ও প্রশিক্ষিত দাওরা পাশ আলেমা, হাফেজা ও উচ্চশিক্ষিত উস্তাজাদের মাধ্যমে মাতৃস্নেহে পাঠদান পরিচালিত।
দ্বীনি ও সাধারণ বিষয়ের সমৃদ্ধ বইসম্বলিত লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির সহায়ক পরিবেশ।
শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করার জন্য নির্ধারিত পরিবহন ব্যবস্থা।
শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীদেরকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রদত্ত জাতীয়ভাবে স্বীকৃত সনদ প্রদান করা হয়।
প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে Student of the Year নির্বাচনসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ ও সম্মাননা প্রদান করা হয়।
ইসলামী মূল্যবোধ, উত্তম চরিত্র গঠন, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুগোপযোগী ও মানসম্মত পাঠদান।