এক নজরে আল ঈমান গার্লস মাদ্রাসা

আজকের শিশুরাই আগামীদিনের কাণ্ডারী। তাদের যথাযথ শিক্ষাদানের মাধ্যমেই গড়ে উঠতে পারে আমাদের আদর্শ প্রজন্ম-আলোকিত আগামী। এ লক্ষ্যকে সামনে রেখেই আল-ঈমান গার্লস মাদরাসার পথচলা। মূলত আরবি, জেনারেল, এক্সট্রা কারিকুলার এ্যাকটিভিটি, তথ্য, বিজ্ঞান ইত্যাদি আধুনিক বিষয়ের সমন্বয়ে প্রস্তুতকৃত কারিকুলাম অনুযায়ী পরিচালিত একটি বহুমুখী আধুনিক ক্বওমী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠাই আল-ঈমান গার্লস মাদরাসার-এর লক্ষ্য। কুরআন-সুন্নাহর বরকতময় ইলম অর্জনের পাশাপাশি এখানে শিক্ষার্থীরা অর্জন করবে প্রয়োজনীয় জাগতিক জ্ঞানও। এর মাধ্যমে তারা গড়ে উঠবে প্রকৃত খোদাভীরু ও সুন্নাতের অনুসারী সৎকর্মশীল, আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে। আর এই মহতী কাজে আমাদের রাহবার তথা পথপ্রদর্শক হিসেবে রয়েছেন ইলম ও আমলে সমৃদ্ধ যুগসচেতন উলামায়ে কিরামের এক অভিজ্ঞ জামাত।
১০০+
শিক্ষার্থী
১১+
শিক্ষক
২+
বছর

আমাদের বৈশিষ্টসমূহ

মানসম্মত ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা

Quality & Integrated Education

আরবি ও দ্বীনি শিক্ষা, জেনারেল শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আধুনিক কারিকুলাম।

ক্বওমী ও আধুনিক শিক্ষার সমন্বয়

Integration of Qawmi & Modern Education

ক্বওমী নেসাবের সাথে আধুনিক বিষয়, শিক্ষাসুবিধা ও আধুনিক শিক্ষাউপকরণের সমন্বয়ে যুগোপযোগী শিক্ষাদান ব্যবস্থা।

দ্বীনি শিক্ষা

Islamic Education

কুরআন তিলাওয়াত ও তাজবিদ, হিফজ ও নাজেরা, আকীদা, ফিকহ ও ইসলামী আদর্শ শিক্ষার বিশেষ ব্যবস্থা।

জেনারেল ও আধুনিক শিক্ষা

General & Modern Education

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ।

জাতীয় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ

Participation in National Exams

শিক্ষার্থীদের জন্য জেনারেল শিক্ষার ধারায় PSC, JSC ও SSC পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।

অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ

Experienced & Skilled Teachers

অভিজ্ঞ ও প্রশিক্ষিত দাওরা পাশ আলেমা, হাফেজা ও উচ্চশিক্ষিত উস্তাজাদের মাধ্যমে মাতৃস্নেহে পাঠদান পরিচালিত।

লাইব্রেরি ও শিক্ষা সহায়তা

Library & Educational Support

দ্বীনি ও সাধারণ বিষয়ের সমৃদ্ধ বইসম্বলিত লাইব্রেরি এবং শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির সহায়ক পরিবেশ।

নিরাপদ পরিবহন ব্যবস্থা

Safe Transportation

শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ করার জন্য নির্ধারিত পরিবহন ব্যবস্থা।

স্বীকৃত সনদ

Recognized Certificate

শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীদেরকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রদত্ত জাতীয়ভাবে স্বীকৃত সনদ প্রদান করা হয়।

স্কলারশিপ ও পুরস্কার

Scholarships & Awards

প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে Student of the Year নির্বাচনসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ প্রদান করা হয়।

নৈতিক ও আদর্শ শিক্ষা

Moral & Ideal Education

ইসলামী মূল্যবোধ, উত্তম চরিত্র গঠন, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

আধুনিক সুযোগ-সুবিধা

Modern Facilities

আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুগোপযোগী ও মানসম্মত পাঠদান।

পরিচালনা ও প্রশাসন

Management and Administration
Principal

হযরত মাওলানা সাঈদুর রহমান দা.বা.

Hazrat Mawlana Sayedur Rahman D.B.
প্রধান উপদেষ্টা
ইসলামী চিন্তাবিদ, ইসলামীগবেষক, সাইকুল হাদিস

বাংলার ইসলামী শিক্ষাঙ্গনের অন্যতম বিশিষ্ট আলেম, উপমহাদেশের সুপরিচিত দ্বীনী ব্যক্তিত্ব এবং কওমী শিক্ষাব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ ধারক ও বাহক হলেন হযরত মাওলানা সাঈদুর রহমান দা.বা.। তিনি প্রখ্যাত বুযুর্গ আলেম ও সুফি ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী (রহ.) — যিনি “হাফেজ্জী হুজুর” নামে সুপরিচিত — এর বড় কন্যার সুযোগ্য পুত্র।

বিস্তারিত দেখুন
শিক্ষাজীবন

তিনি শৈশব থেকেই হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর তত্ত্বাবধানে দ্বীনী শিক্ষার সূচনা করেন। পরবর্তীতে হযরত হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা মাদরাসা থেকে কুরআন, হাদিস, ফিকহসহ ইসলামী শিক্ষার বিভিন্ন শাখায় কৃতিত্বের সাথে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। উচ্চতর জ্ঞানার্জনের লক্ষ্যে তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। সৌদি আরবে অবস্থানকালে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) থেকে সাহাবায়ে কেরামের ধারাবাহিক সূত্রে একজন স্বীকৃত উস্তাদের নিকট পবিত্র কুরআন হিফজের সবক শুনিয়ে বিশেষ সনদ (ইজাযাহ) লাভ করেন — যা বাংলাদেশের অতি অল্পসংখ্যক আলেমের অর্জনের সৌভাগ্য হয়েছে।

✦ আমাদের শিক্ষক মণ্ডলী ✦

Our Dedicated Educators

জেনারেল বিভাগ:

আমাদের শিক্ষক মণ্ডলী উচ্চ শিক্ষিত, প্রশিক্ষিত ও অভিজ্ঞ। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং শিক্ষার্থীদের জন্য নিবেদিতপ্রাণ।

শিক্ষকরা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানে সমৃদ্ধ, নৈতিক ও আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সচেষ্ট। আধুনিক শিক্ষাপদ্ধতি এবং দ্বীনি শিক্ষার সমন্বয়ে তারা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা নিশ্চিত করেন।

আরবি বিভাগ:

আমাদের হিফজ ও কিতাব বিভাগের শিক্ষক মণ্ডলী দেশ ও বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে দাওরা পাশ (স্নাতকোত্তর সমমান) এবং পূর্ণাঙ্গ হাফেজা।

শিক্ষকরা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানে সমৃদ্ধ করেন এবং নৈতিক ও আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিক শিক্ষাপদ্ধতি এবং দ্বীনি শিক্ষার সমন্বয়ে তারা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা নিশ্চিত করেন।

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী

দাওরা পাশ (স্নাতকোত্তর সমমান)

পূর্ণাঞ্জ হাফেজা

নূরানী ও মুয়াল্লিম প্রশিক্ষণপ্রাপ্ত

বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ

আরবি ভাষা ও সাহিত্য শিক্ষায় বিশেষ দক্ষ

বিভাগ সমূহ

Our Academic Programs

শিশু শ্রেণি

রওজাতুল আতফাল

শিশুদের জন্য প্রাথমিক ইসলামিক শিক্ষার ভিত্তি গঠন, মৌলিক ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধ প্রদান।

Primary Islamic Education for Children

সময়কাল
১ বছর
বয়স
৪-৬ বছর

১য় শ্রেণি

নুরানি

কুরআনের মৌলিক পড়া ও উচ্চারণ শিক্ষা, ইসলামিক জ্ঞানের প্রাথমিক পরিচয়।

Primary Islamic Knowledge & Quran Reading

সময়কাল
১ বছর
বয়স
৬-৮ বছর

২য় শ্রেণি

নাজেরা

কুরআনের নির্বাচিত অংশ মুখস্থকরণ এবং ইসলামিক জ্ঞানের গভীরতর শিক্ষা।

Memorization of selected Quran parts & deeper Islamic knowledge

সময়কাল
১ বছর
বয়স
৮-১০ বছর

৩য়-৪র্থ শ্রেণি

হিফজুল কুরআন

সম্পূর্ণ কুরআন মুখস্থকরণ কর্মসূচি বিশেষজ্ঞ কারীদের তত্ত্বাবধানে।

Full Quran memorization program under expert Qaris

সময়কাল
২ বছর
বয়স
১০-১২ বছর

৫ম শ্রেণি

কিতাব বিভাগ ১ম জামাত

সম্পূর্ণ কুরআন মুখস্থকরণ কর্মসূচি বিশেষজ্ঞ কারীদের তত্ত্বাবধানে।

Full Quran memorization program under expert Qaris

সময়কাল
১ বছর
বয়স
১১-১৩ বছর

নির্বাহী পরিচালক মণ্ডলী

নাদওয়াতুল কুরআন মাদরাসা, মাদরাসাতুল আহবাব, ঢাকা

হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ উল্লাহ

প্রতিষ্ঠাতা ও পরিচালক

হাফেজ মাওলানা মুফতী মাহবুবুর রহমান

প্রতিষ্ঠাতা ও পরিচালক

হাসান মোঃ আব্দুর রহিম

প্রতিষ্ঠাতা ও পরিচালক

মাহাবুবুর রহমান সরকার

প্রতিষ্ঠাতা ও পরিচালক

হাসান ঈমাম সোহেল

প্রতিষ্ঠাতা ও পরিচালক

মোহাম্মদ জাভেদ আখতার

প্রতিষ্ঠাতা ও পরিচালক

মোঃ তাজুল ইসলাম

প্রতিষ্ঠাতা ও পরিচালক

স্কলারশিপের যোগ্যতা নির্ণয়ের মূল ভিত্তি

Principles

৯টি নীতি (9 Principles) এর উপর ভিত্তি করে বর্ষসেরা শিক্ষার্থী (Student of the year-2025) এবং শ্রেণিতে সেরা শিক্ষার্থী (Best Student of the Class-2025) নির্বাচন করা হবে।

01

শিক্ষাগত যোগ্যতা

Academic Performance

02

দ্বীনি শিক্ষা ও আমল

Islamic Knowledge & Practice

03

আচরণ ও নৈতিকতা

Character & Manners

04

উস্তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য

Responsibilities and duties to Teachers

05

উপস্থিতি ও নিয়মানুবর্তিতা

Attendance & Punctuality

06

খেদমত ও দায়িত্বশীলতা

Service & Responsibility

07

মনোভাব ও মনোযোেগ

Attitude & Diligence

08

পরিপাটি, শালীন ও বিনয়ী থাকা

Modesty & Cleanliness

09

সামাজিক ও সহ-পাঠ কার্যক্রম

Social and co-curricular activities

গ্যালারি

Photo Gallery

মাদরাসার বিভিন্ন কার্যক্রম এবং অনুষ্ঠানের ছবি

ভিডিও গ্যালারি

Explore Our Videos

মাদরাসার বিভিন্ন মনোরম কার্যক্রম এবং বিশেষ মুহূর্তের ভিডিও চিত্রসমূহ

Hifz Session

হিফজ সেশন

Dedicated memorization program

Classroom

ক্লাসরুম

Learning moments

Iftar Mahfil

ইফতার মাহফিল

Community event

Quran Recitation

তিলাওয়াত

Beautiful Quran recitation

যোগাযোগ করুন

Get In Touch

আমাদের সাথে যোগাযোগ করুন

যোগাযোগের তথ্য

ঠিকানা

H#23, R#04, B#C, Banasree,
Rampura, Dhaka 1000, Bangladesh

ফোন

+৮৮০-১৩২৯৬৬৭৫৮৬

ইমেইল

info@aigmedu.com
admission@aigmedu.com

সময়সূচী

শনিবার - বৃহস্পতিবার: ৮:০০ - ৫:০০
শুক্রবার: বন্ধ